• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ শহর কেঁপে ওঠে। ভূমিকম্পটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে উৎপত্তি লাভ করে।

ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এরআগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র।

ওইদিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখেননি।

এর আগে গত শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছিল। তৎকালীন কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। নরসিংদীতে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ঢাকাসহ যেসব এলাকায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ যেসব এলাকায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস