• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া

পঞ্চগড় প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ১১:১০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় সকাল থেকে চারদিক ঢেকে যাচ্ছে। মাঠেঘাটে পড়ছে শিশির, বাতাসের অতিরিক্ত আর্দ্রতায় কাঁপছেন স্থানীয়রা। রাত ও ভোরের শীত মানুষকে বেশি ভোগাচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী মখলেছার রহমান বলেন, “ভোরে দোকান খুলতেই হাত-পা জমে আসে। ঠান্ডার কারণে লোকজনও সকাল সকাল বের হয় না, এতে ব্যবসায় প্রভাব পড়ছে।”

রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, “ভোর থেকে কামাই কমে গেছে। মানুষ ঠান্ডায় বের হতে চায় না। তবুও কাজ করতে হয়, তাই মোটা কাপড় পরে রিকশা চালাই।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪