• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত সন্ধ্যা

বিনোদন ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা-ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে সম্প্রতি “মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা” শিরোনামে এক সংগীত সন্ধ্যা এবং রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর প্রবাসীরা শীতের আমেজ কাটিয়ে উপভোগ করেন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরেলা কণ্ঠে রবীন্দ্রসংগীত। দুই ঘণ্টারও বেশি সময় শিল্পী টরন্টোর দর্শক-শ্রোতাদের সুরের সাগরে আবিষ্ট রাখেন।

স্থানীয় তাপস-নাহিদ ডান্স একাডেমি অনুষ্ঠানটি আয়োজিত করে। নৃত্যগুরু লায়লা হাসান অনুষ্ঠানটি “মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা” শিরোনামে উদ্বোধন ঘোষণা করেন এবং আয়োজক সংগঠন নৃত্যনাট্য শ্যামা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।

শিল্প নির্দেশনা ছিলেন নাট্যজন সেলিম এস এইচ চৌধুরী। আয়োজকরা জানিয়েছেন, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আজও বাঙালি জীবনের নানা দিককে জড়িয়ে রাখে। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ