• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে রিমান্ডে ‘নিষ্ঠুর নির্যাতন’ করা হয়েছে

   ৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পি.এম.

আদালত প্রতিবেদক

২০০৭ সালে ওয়ান/ইলেভেন সরকারের সময় গ্রেফতার হওয়া বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, রিমান্ডে তার ওপর ব্রুটালি টর্চার (নিষ্ঠুরভাবে নির্যাতন) চালানো হয়েছে। নির্যাতন করে তার মাজার (কোমর) হাড় গুঁড়ো করে ফেলেছে। এটা কখনো রিপেয়ার হবে না।

রোববার (৫ জানুয়ারি) চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে করা চারটি মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানিতে এমন মন্তব্য করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

শুনানিতে মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। তার ওপর টর্চার করা হয়েছে। ব্রুটালি টর্চার (নিষ্ঠুরভাবে নির্যাতন) করা হয়েছে। তার মাজার (কোমর) হাড় গুঁড়ো করে ফেলেছে। এটি কখনো রিপেয়ার হবে না। অথচ মামলাগুলোতে তার নামই ছিল না।

প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) ঘোষণা করে গত ২৩ অক্টোবর রায় দেন হাইকোর্ট। পরে এ চার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যা আজ খারিজ করে দেন আপিল বিভাগ।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন