• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০-১২ দিনে সচিবালয়ের অগ্নিদগ্ধ ভবনের সংস্কার সম্পন্ন হবে

   ৫ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের সংস্কার কাজ আগামী ১০-১২ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।

রোববার (৫ জানুয়ারি) ভবনটি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অগ্নিকাণ্ডের ঘটনার ১১ দিন পর এ ভবনটি খুলে আজ দেওয়া হয়েছে।

গণপূর্ত সচিব বলেন, ‘ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরের সংস্কার কাজ ১০ থেকে ১২ দিনের মধ্যে আমরা করে দিতে পারব। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।’

তিনি বলেন, ‘৭ নম্বর ভবনে এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে তা সম্ভব হবে।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
নীতিমালা অনুমোদন টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী