• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

ব্যবসায়িক স্বার্থে ফাতিমাকে জেতানো হয়েছে

বিনোদন ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট ওঠে মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ–এর মাথায়। তবে এই ফলাফলকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রতিযোগিতার সাবেক বিচারক, লেবানিজ–ফরাসি সুরকার ওমর হারফৌচ দাবি করেছেন-ব্যবসায়িক স্বার্থে আগেই ফাতিমাকে বিজয়ী করে রাখা হয়েছিল।

ফাইনালের দু’দিন আগে বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান ওমর। তখনই তিনি অভিযোগ করেন, এবারের আসরে স্বজনপ্রীতির প্রভাব ছিল এবং কিছু প্রতিযোগীর সঙ্গে জুরি সদস্যদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

ফলে ফাতিমার বিজয়ের পর ওমরের অভিযোগ আরও তীব্র হয়। তার ভাষ্য, মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিক রাউল রোচা নাকি আগে থেকেই ফাতিমাকে বিজয়ী হিসেবে ঠিক করে রেখেছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগেই তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এইচবিও–কে জানিয়েছেন যে "মিস মেক্সিকোই জিতবেন"।

ওমরের অভিযোগ-ফাতিমা বশের বাবার সঙ্গে রাউল রোচার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এমনকি দুবাইয়ে রাউল ও তার ছেলে তাকে ফাতিমাকে ভোট দেওয়ার জন্য চাপও দিয়েছিলেন। তাদের দাবি ছিল, “ফাতিমার জেতা ব্যবসার জন্য প্রয়োজন।”

অন্যদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ওমর নিজে পদত্যাগ করেননি; বরং অনিয়মের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত থাকার পথও তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দীপিকাকে নিয়ে ভাইরাল মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুজাম্মিল
ছবি: সংগৃহীত
কাঠমিস্ত্রি থেকে ৪ হাজার কোটি টাকার মালিক
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ