• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

৭ কলেজে অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর (রোববার)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল ক্লাস শুরু হবে ২৩ নভেম্বর।

ওই বার্তায় আরও জানানো হয়েছে, সভায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। সেই ম্যানুয়েল অনুসারে ভর্তি কার্যক্রম শেষ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ আগামী ২৩ নভেম্বর ঠিক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানসম্মত শিক্ষা, সময় মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা বিবেচনায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত
তালিকায় নেই ২৩৮ শিক্ষার্থী, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
রেকর্ড সংখ্যক অনুপস্থিত আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা
ছবি: ভিওডি বাংলা
শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি