• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।

গতকাল বিকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার এবং জনসমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে যাবে। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। জনগণ ভোট দিতে পারেনি বলেই দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল