• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে

মাদারীপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ে জড়িত সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, ফরিদপুর ও শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঠান্ডু হাওলাদার (৪০), সুরুজ খাঁ, সরাফউদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টায় শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক নয়াবাজারের দিকে যাওয়ার সময় সাদেকাবাদ এলাকায় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ইজিবাইকটির পথরোধ করে। এরপর তারা চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে রেখে ইজিবাইকসহ যাত্রীদের তিনটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে লুট হওয়া ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, অভিযান চালিয়ে আমরা চক্রের মূল তিন সদস্যকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে আটকা ২০ লাখ টন পণ্য
ছবি: সংগৃহীত
কুতুবদিয়ায় ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার