গাইবান্ধায় বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কারে এগিয়ে এলেন এলাকাবাসী

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগে স্থানীয় মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ১২ নম্বর কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম আজম। তিনি সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেন।
এছাড়াও, ৪ নম্বর ওয়ার্ড (কড়াইবাড়ি) মেম্বার পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম (স্বপন) এবং ওয়ার্ড মেম্বার মো. সেকেন্দার আলী এই জনকল্যাণমূলক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
তাদের এই সহযোগিতা ও জনসেবামূলক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টেকসইভাবে রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য