• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার ফুলছড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে ফুলছড়ী থানাধীন ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোহাম্মদ আনিসুর রহমানের বাড়ির সংলগ্ন ঢালাই রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমানকে আটক করা হয়। তাদের উভয়ের পিতা মৃত মজিবর রহমান। বাড়ি ঘোলদহ গ্রাম, ফুলছড়ী থানা, গাইবান্ধা। 

পুলিশ জানায়, আলমগীর হোসেনের পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি কালো রঙের জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আনিসুর রহমানের দেহ তল্লাশিকালে তার কাছে থাকা একটি কালো রঙের জিপার প্যাকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০০ (একশত) পিস।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ী থানায় মামলা নম্বর-১০, তারিখ: ১৫ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
ইচ্ছেমতো চলাই স্বাধীনতা নয়
আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পাবনায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
ছবি: ভিওডি বাংলা
গাইবান্ধায় বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্কারে এগিয়ে এলেন এলাকাবাসী