• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফের শাহবাগ অবরোধ করলো শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর শাহবাগ মোড়ে ফের অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তারা সড়ক অবরোধ করলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত যাত্রী ও সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী