• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি: বিএনপি মহাসচিবের শোক

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে ঢাকার বহু উঁচুতল ভবন দুলে ওঠে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ধসে পড়া, দালানকোঠায় ফাটল ধরা এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

শুক্রবার দলের সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির এর গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখা দিয়েছে আজকের এই ভূমিকম্পে। দেশের নানা এলাকায় জানমালের যে ক্ষতি হয়েছে, তাতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত,বলেন তিনি।

হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, এই বিপদের সময় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, মহান আল্লাহর কাছে আমি সে প্রার্থনাই করছি।

বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে