• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যোগ্য নার্স পদায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছে নার্সেস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব)।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, ‘সম্প্রতি অন্তবর্তী সরকার নার্সিং অধিদপ্তর একীভূত করার চিন্তাভাবনা করলেও এ বিষয়ে এখনো কোন আদেশ বা প্রজ্ঞাপন জারী করা হয়নি। তবে এরই মধ্যে নার্সদের কিছু নামধারী আওয়ামীপন্থী নার্স নেতা, ফ্যাসিস্ট সরকারের দোসর, চাঁদাবাজ, বর্তমান আওয়ামী পন্থী প্রশাসনের এর মদদে আগামী ২২ নভেম্বর, প্রেসক্লাবের সামনে নার্সদের মহা সম্মেলন ডেকেছে। এ চক্র গত বছরের অক্টোবরে সংস্কারের নামে একমাস রোগীদের কষ্ট দিয়ে রাস্তায় বিক্ষোভ-মিছিল করে জনগণের কাছে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুন্ন করে। তথাকথিত আওয়ামীপন্থী নার্স নেতা আসাদুজ্জামান জুয়েল ও শরীফুল ইসলাম গং বদলী, নিয়োগ, পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন মামলা মোকাবিলা করার নামে সাধারণ নার্সদের নিকট থেকে বিভিন্ন ধাপে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও এখনো নিচ্ছে।’ 

তিনি বলেন, ‘গত বছরের অক্টোবরে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদসমূহে যোগ্য নার্সদের পদায়নের জন্য ১ দফা দাবিতে চক্রটি আন্দোলন করলেও বর্তমানে সেই দাবি বাদ দিয়ে প্রশাসন ক্যাডার সার্ভিস থেকে পদায়ন প্রাপ্ত মহাপরিচালককে বহাল রাখার চেষ্টায় তৎপর এবং স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।আমরা এই দ্বৈত নীতি ও বৈষম্যের পক্ষে নই।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি— নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচলিত করেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার হতে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হবার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা গ্রহন ইত্যাদি ক্ষেত্রে অবর্ণনীয় হয়রানীর শিকার হয়ে আসছে।’


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী