• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন করতে রাজবাড়ী পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

   ৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পি.এম.
ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি 

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন করতে রাজবাড়ী পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৫৪ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন। দুপুর সাড়ে ১২টা ৩৬ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন।

জানা গেছে, রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুশীলনস্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

এরপর তিনি প্রায় ১ ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। প্রধান উপদেষ্টা অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
নীতিমালা অনুমোদন টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী