• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভূমিকম্পে ঢাবি ক্যাম্পাসে আতঙ্ক:

ভবন থেকে লাফিয়ে আহত শিক্ষার্থীসহ চারজন ঢাকা মেডিকেলে

ঢাবি প্রতিনিধি    ২১ নভেম্বর ২০২৫, ১২:১১ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় আতঙ্কে লাফ দিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত-ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ঢাবি ক্যাম্পাস জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী তড়িঘড়ি করে ভবনের নিচে নামতে গিয়ে লাফ দেওয়ার ঘটনায় আহত হন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের দ্রুত ঢামেকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আরেকজন শিক্ষার্থী।

এদিকে ভূমিকম্পে এ এফ রহমান হলের একটি কক্ষের আসবাবপত্র এলোমেলো হয়ে যায়। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন