• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মুশফিকের শততম ম্যাচে শুভকামনা জানালেন পন্টিং

স্পোর্টস ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
অধিনায়ক রিকি পন্টিং-মুশফিকুর রহিম-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁলেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।

বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টে নিজের শততম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শতকের খুব কাছাকাছি থিতু হয়েছেন ৩৭ বছর বয়সী মুশফিক।

তার এই অর্জনে শুভেচ্ছায় ভাসছেন তিনি। বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আইসিসির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় পন্টিং বলেন,
‘মুশফিকের জন্য এটা অসাধারণ অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলা সত্যিই বড় ব্যাপার। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখাই একজন মানসম্পন্ন ক্রিকেটারের সবচেয়ে বড় গুণ।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি ৭০–৮০ টেস্ট পেরিয়ে যান, তখন নিজেকে নতুনভাবে উন্নত করার পথ খুঁজতে হয়। ক্যারিয়ারের শেষদিকে কাজটা আরও কঠিন হয়ে পড়ে। তাই তার এই অর্জন সত্যিই দারুণ। ১০০তম টেস্টের জন্য রইল শুভকামনা।’

অন্যদিকে, সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দিয়েছেন স্নেহ-ভরা বার্তা-‘শুভকামনা বান্টু দা।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার