• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

শেখ হাসিনার রায় নিয়ে পোস্ট

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ঢাবি প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লা। ছবি-সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডাকসুর নেতারা। তিনি রায়কে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে কর্মকর্তাদের আবাসিক ভবনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিলেন লাভলু। তার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার ছবি সংবলিত একটি কার্ডে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা পোস্ট ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে প্রতিক্রিয়া তৈরি হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, লাভলু রায়ের বিষয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছিলেন। রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আজই তাকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, মুহাম্মদ লাভলু মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাভলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন