• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি

সালমান-তামান্নার নাচে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক    ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পি.এম.
বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। সংগৃহীত ছবি

দোহারে ঝলমলে আলোর নিচে আয়োজন হয়েছিল জমজমাট ‘দাবাং ট্যুর’। কিন্তু সেই আয়োজনে বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার যৌথ নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। দর্শকদের কাছে যেটি হওয়ার কথা ছিল নিছক বিনোদন, সেটিই অনেকের চোখে পরিণত হয়েছে ‘অস্বস্তিকর’ মুহূর্তে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে সালমান ও তামান্নাকে দেখা যায় ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে। বিশেষ করে সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গিই সমালোচনার মূল কেন্দ্র। ভিডিওটি ঘিরে রেডিটেও একটি থ্রেড ব্যাপক আলোচনায় আসে। সেখানে অনেকেই মন্তব্য করেছেন—‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি।

উল্লেখ্য, ‘দাবাং ট্যুর’-এ সালমান ও তামান্নার সঙ্গে আরও ছিলেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান খান পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গান ‘জানে জানা’, ‘জুম্মে কি রাত’ (কিক), ‘পাণ্ডে জি সিটি’ (ডাবাং), ‘সজন রেডিও’ (টিউবলাইট)সহ একাধিক হিট ট্র্যাক।

তবে সালমান–তামান্নার ভাইরাল ভিডিওটি প্রশংসার চেয়ে নেটিজেনদের নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি কুড়িয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
যেসব রেকর্ড ভাঙল মোহনলালের ‘দৃশ্যম ৩’
যেসব রেকর্ড ভাঙল মোহনলালের ‘দৃশ্যম ৩’
প্রাক্তন স্ত্রীর বাড়ির ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিহত
প্রাক্তন স্ত্রীর বাড়ির ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিহত