• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা ওয়াসায় প্রবেশ করতে লাগবে পাস

   ৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পি.এম.

ডেস্ক রিপোর্ট

এখন থেকে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিতে হবে পাস। ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া বহিরাগত যেকোন ব্যক্তি পাস ছাড়া প্রধান কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ বিষয় জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা দেন।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান উল্লেখ করেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ওয়াসায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে– ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতীত প্রবেশ করতে পারবে না; সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবে না; আগত ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড নিতে হবে, যা দৃশ্যমান রাখতে হবে; ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম চালু করতে হবে; ঢাকা ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করতে হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
নীতিমালা অনুমোদন টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী