• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পি.এম.
নিহত শিক্ষিকা ফাতেমা আক্তার। ছবি: সংগৃহীত

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে সাউন্ড গ্রেনেডে আহত প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। 

নিহত শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে অলক হাসপাতালে ওই শিক্ষিকার মৃত্যু হয়। তার সহকর্মীরা জানান, ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দুই সন্তানের মা। তার স্বামীর নাম ডিএম সোলায়মান।

আন্দোলনে থাকা শিক্ষকদের নেতারা বলছেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে শাহবাগে কলম বিরতির দিন অংশ নেন ফাতেমা আক্তার।

উত্তর মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। উনি গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হন। হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে কথা বলাই বন্ধ হয়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।’

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘তিনি সাউন্ড গ্রেনেডের শব্দে আহত হয়ে রাজধানীর মিরপুরে অলক হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানতে পেরেছি। আমরা তার বাড়ি যাচ্ছি। সেখানে জেনে বিস্তারিত জানানো যাবে।’

বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন-লিপি) খায়রুন নাহার লিপি জানান, আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষিকা মিরপুরে অলক হাসপাতালে ফাতেমা আক্তার মারা গেছেন। রাতেই চাঁদপুর উত্তর মতলব উপজেলায় তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত