• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪ চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ হাম ও উপসর্গে দেশে আরো ১০ শিশুর মৃত্যু

প্রয়াত ইবি ছাত্রী শান্তার স্মরণে রক্তদান কর্মসূচি

ইবি প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। 

রোববার (১৬ নভেম্বর) মাগুরা জেলার আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজার মো. আল-আমিন মোল্লা বলেন, 'আজকের এই কর্মসূচিতে আমরা সার্বিক সহযোগিতা করেছি। রক্তদান একটি মানবিক কাজ। এদেশে থ্যালাসেমিয়া রোগীর অনেক বেড়ে গেছে, তাদের সহযোগিতা জন্য আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড সংগ্রহ করে থাকি।'

এ বিষয়ে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ-সম্পাদক মেহেদী হাসান বলেন, 'আমরা দ্বিতীয় বারের মত ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। গতবার জুলাই শহীদদের স্মরণে আমরা এ আয়োজন করেছিলাম। আজকে আমাদের ময়মংসিংহ জেলার ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আমরা এ আয়োজন করেছি। আমরা রক্তদানের মত উত্তম ইবাদত আর নেই। আমরা ভাবলাম যে শান্তার স্মরণে কী করা যায়, সেই চিন্তা থেকে আমরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সাথে যোগাযোগ করে এ আয়োজন করি।'

প্রসঙ্গত, সুমাইয়া শারমিন শান্তার বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ২১ জুন ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা শান্তার লিভার ট্রান্সপ্লান্ট হলেও জ্ঞান ফেরেনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
বাকৃবিতে ছাত্রদলের প্রচারণা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
জাবিতে আন্দোলন স্থগিত, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম
জাবিতে আন্দোলন স্থগিত, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম