• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার : রণধীর জয়সোয়াল ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয় রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এ.এম.
বায়ুদূষণে প্রতিদিনই বাড়ছে উদ্বেগ-ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে  স্কোর ১৮১ নিয়ে বিশ্বের ১২৭ শহরের মধ্যে ঢাকা পঞ্চম দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকা দু'টি শহরই ভারতের। 

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৫৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা, বায়ুর মানের স্কোর ২১১, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১।
 
একই সঙ্গে ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত
বালিশ, লেপ, তোশক, কাঁথা- কী নেই কুতুবখালী খালে?
ডিএসসিসি অভিযান বালিশ, লেপ, তোশক, কাঁথা- কী নেই কুতুবখালী খালে?