• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জিততে হলে বিকিনি পরতে হবে: সমালোচনার জবাবে মিথিলা

বিনোদন ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পি.এম.
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর তিনি অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পাড়ি জমান মূল প্রতিযোগিতায় অংশ নিতে।

থাইল্যান্ডে অবস্থান করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানে চলমান নানান বিতর্ক ঘিরে তিনি দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতাও তুলে ধরেন।

বিকিনি পরে সমালোচনার মুখে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা।

ভিডিওতে মিথিলা বলেন, “আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে কিছু যায় আসে না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় একটি দেশের পক্ষ থেকে যদি একজন প্রতিযোগী চেষ্টা করে, এত শৃঙ্খলা, পরিশ্রম, সময়ানুবর্তিতা—সবকিছু মেনে চলেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে প্রশংসা না পায়, তা খুবই কষ্টের।”

তানজিয়া জামান মিথিলা।

বিকিনি পরা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,
“আমি কতবার বলব—আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতে যেতেও পারব না। আপনারা তো চান আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। বাংলাদেশকে জয়ী করতে হলে আমাকে এ নিয়ম মেনে চলতেই হবে।”

তিনি আরও বলেন, “এটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এত দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা—এখানে সবাইই ভালো। তাদের সঙ্গে সমানতালে লড়তে হলে আমাকে আরও বেশি ভালো করতে হবে। আমার দেশের মানুষকেও আমার পাশে দাঁড়াতে হবে।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ