• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠান নিষিদ্ধ

জাবি প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উচ্চ শব্দে অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন