• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের জন্য ঢাকায় পৌঁছেছে ভারত ও জাঞ্জিবার নারী কাবাডি দল। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। 

এখন জাতীয় খেলা কাবাডির এই আন্তর্জাতিক আসরকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের সকল খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতের পাটনায়। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল জাপানের কাছে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর রানার্স আপ হয়েছিল ইরান। 

বাংলাদেশ দল  ইতোমধ্যেই নেপালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এখন বিকেএসপিতে অনুশীলন করছে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া