• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

ঝালকাঠিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
শেখ হাসিনার ফাঁসির দাবি  বিএনপি নেতাকর্মীদের-ছবি সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মার্কেটের সামনে পথসভায় তারা সমবেত হন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম রেজা বলেন, "আজ আমরা রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। কারণ শেখ হাসিনা ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদ চালু রেখেছিল। নিরিহ মানুষদের গুম-খুন, কারাগারে বন্দী করা এবং বিনাবিচারে মামলা দেয়ার মতো কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তার বিরুদ্ধে যে কেউ কথা বলতো, তাকে কঠিনভাবে নির্যাতন করা হতো।"

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে তৎকালীন সরকারের সর্বোচ্চ বিচারের প্রয়োজন রয়েছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের নিরাপত্তায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভিওডি বাংলা-মো. মাহিন খান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান