{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা ৩০ দিন ডালিম খেলে শরীরে আসে ১০টি পরিবর্তন

লাইফস্টাইল    ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফলের মধ্যে ‘রত্নভান্ডার’ হিসেবে খ্যাত ডালিম শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণে ভরপুর। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন নিয়ম করে ডালিম খেলে শরীরে ঘটে নানা ইতিবাচক পরিবর্তন।

১. হৃদ্‌যন্ত্রের সুরক্ষা: ডালিম রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমায়, ভালো কোলেস্টেরল বাড়ায়।

২. ত্বকের উজ্জ্বলতা: কোলাজেন ধরে রাখে, তৈলাক্ত ভাব কমায়, বলিরেখা কমায়।

৩. প্রদাহ কমানো: পিউনিকালাজিন প্রদাহবিরোধী হিসেবে কাজ করে, ক্লান্তি ও ব্যথা প্রশমিত করে।

৪. স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি: মস্তিষ্কের কর্মক্ষমতা ও শেখার ক্ষমতা বাড়ায়।

৫. হজম ও অন্ত্রের স্বাস্থ্য: প্রিবায়োটিক হিসেবে কাজ করে, কোষ্ঠকাঠিন্য কমায়।

৬. রক্তে শর্করার নিয়ন্ত্রণ: ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৭. পেশি পুনরুদ্ধার: ব্যায়ামের পর ক্লান্তি দূর করে ও পেশিতে প্রদাহ কমায়।

৮. রোগপ্রতিরোধ ক্ষমতা: ভিটামিন-সি, ফোলেট, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ।

৯. কিডনি ও টক্সিন নিয়ন্ত্রণ: কিডনিতে পাথর জমার ঝুঁকি কমায়, শরীরের টক্সিন বের করে।

১০. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন, রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরল কমায়।

ডালিম শুধু একটি ফল নয়, এটি প্রাকৃতিকভাবে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডালিম যোগ করলেই এই পরিবর্তনগুলো নিজেই টের পাবেন।

সূত্র: এনডি টিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি
গরমে কেন বাড়ে পেটের সমস্যা?
গরমে কেন বাড়ে পেটের সমস্যা?