• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

২৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
ছবি সংগৃহীত

দেশের সরকারি ২৭টি কলেজে নতুন অধ্যক্ষ ও ৫টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হামিদ, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত