• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দিলজিৎকে এবার প্রকাশ্যে হুমকি

বিনোদন ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পি.এম.
বলিউড ও পাঞ্জাবি সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সংগৃহীত ছবি

বলিউড ও পাঞ্জাবি সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পা ছোঁয়ার ঘটনায় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন।

এরই মধ্যে ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তার কনসার্ট ট্যুর। কিন্তু তাকে ঘিরে বিতর্ক থামছেই না; বরং আরও নতুন ঝামেলায় জড়িয়েছেন তিনি।

দিলজিৎ দোসাঞ্জ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাম্প্রতিক এক অনুষ্ঠানে খালিস্তানি গোষ্ঠীর একদল ব্যক্তি দিলজিৎকে প্রকাশ্যে হুমকি দেয়। এমনকি গায়কের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। তারা হুঁশিয়ারি দিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে তার পরবর্তী কনসার্ট বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

দিলজিতের অনুষ্ঠানের অপেক্ষায় থাকা ভক্তরা এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—অকল্যান্ডে কি তবে বড় কোনো বাধার মুখে পড়তে যাচ্ছেন গায়ক ও তার দল?

তবে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। প্রতিবেদনে জানানো হয়েছে, গায়ক বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে চান, এবং তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছেন,

‌‘নির্ধারিত সময় অনুযায়ী সব অনুষ্ঠান হবে। শ্রোতাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ