• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

যৌন হয়রানির অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি

   ৯ নভেম্বর ২০২৫, ০৮:২১ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি-সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।

এদিকে প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে শনিবার (৮ নভেম্বর) এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম রয়েছেন। এছাড়া বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা সদস্য হিসেবে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া