• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সর্বমিত্র চাকমার ভিডিও ইস্যুতে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাবি প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা আজ একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক লোক, এক ছেলের মোবাইল কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। ওই ছেলে দৌড়ে যাচ্ছে একটা বয়স্ক লোককে ধরতে। মাঝপথে দেখা সর্বমিত্রের সঙ্গে।

ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলছেন, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না?, হ্যাঁ। ছেলেটি বললেন, ভাই এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করেন। সর্বমিত্র চমৎকার করে একটা হাসি দিয়ে বলছেন, মুরব্বী মানুষ যা করেছেন, ভালো করেছেন।

সিনিয়র সিটিজেন। তাদের সম্মান জানানো উচিত। কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল নিয়ে গেছে ভাইয়া? সর্বমিত্র বলছেন, আরে মুরব্বী মানুষ... 

এই ভিডিওটি শেয়ার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের attack-এর ভয়ে শেয়ার না দিতে।

কিন্তু পারলাম নাহ! ভাই, এটা কী ছিল? 

সর্বমিত্র চাকমার এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, পাওয়া যাচ্ছে পক্ষে-বিপক্ষে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা। এ সময় মারধর, হেনস্তা, ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। সেসব নিয়ে শুরুর দিন থেকেই আলোচনা-সমালোচনা চলছে। মানবিক দিকের পাশাপাশি অভিযানের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। 

শুরুতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়েরকে এতে নেতৃত্ব দিতে দেখা যায়। কয়েক দিন পর সক্রিয়ভাবে উচ্ছেদ অভিযানে দেখা যায় সদস্য সর্বমিত্র চাকমাকে। জুবায়েরকে আর সেভাবে দেখা যায়নি। বিতর্কের কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র। সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন