• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

মালয়েশিয়ায় অভিযান:

অবৈধ অভিবাসী ১৮৪ জন আটক, রয়েছেন বাংলাদেশিও

ভিওডি বাংলা ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ১১:১১ এ.এম.
নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় ইমিগ্রেশনের অভিযান-ছবি সংগৃহীত
নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় ইমিগ্রেশনের অভিযান-ছবি সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, detainee দের মধ্যে ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা এখনো নিশ্চিত করা হয়নি।  

তিনি বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার অভিযোগে জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। রেইডের সময় অনেক শ্রমিক গ্রেপ্তার এড়াতে কারখানার ভেতরে লুকিয়ে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আটক হন।

ইমিগ্রেশনের পরিচালক কেনিথ বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিষয়ে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ভ্রমণ নথির অনুপস্থিতি, অতিরিক্ত সময় ধরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্যান্য লঙ্ঘন। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা