• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে বিসিবির চমক

ক্রীড়া প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

চলতি মাসে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবেই তিনি ফিরেছেন লাল বলের ফরম্যাটে।

এই সিরিজ দিয়েই নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট অধ্যায়। অধিনায়কত্ব বিতর্কের অবসান ঘটিয়ে নাজমুল হোসেন শান্ত আবারও নেতৃত্বের দায়িত্ব নিচ্ছেন। নির্বাচকরা ব্যাটিং অর্ডারে নতুন ধার খুঁজছেন, আর জয়কে দেখা হচ্ছে সেই পরিকল্পনার অংশ হিসেবে।

২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত টেস্টে গড় করেছেন মাত্র ২২.৭৯। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জায়গা হারানোর পর ফেরাটা সহজ ছিল না তার জন্য। তবে জাতীয় লিগে সাম্প্রতিক শতরান নির্বাচকদের নজর কেড়েছে এবং সেটিই তাকে ফিরিয়ে এনেছে টেস্ট স্কোয়াডে।

অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা নাঈম হাসান, মাহিদুল ইসলাম অনিক ও এনামুল হক বিজয় বাদ পড়েছেন। তবে প্রথমবার দলে জায়গা পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ধরে রেখেছে নির্বাচক কমিটি।

বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকায়। সিরিজ শেষে দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ টেস্ট দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া