• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ লসিমন গাড়িতে গরুবোঝাই করে চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে  চালক কে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার ( ৪ নভেম্বর)  তাড়াশ পৌরসদরে এ ঘটনা ঘটে।

লসিমন গাড়ির চালকরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মৃত : মেহেরের ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও একই উপজেলার  হাসঁমাড়ি গ্রামের বাসিন্দা  মকবুল প্রামাণিকের ছেলে মোকলেসুর রহমান (৪২)।

তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯ এর ২ ধারা মোতাবেক একজন কে নগদ ১৫ শ টাকা  ও অপরজন কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়, দীর্ঘ দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার  পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্য তাড়াশ পৌরসভার উপর  দিয়ে বেপরোয়া গতিতে গরু বোঝাই অবৈধ লসিমন গাড়ি চলাচল করে থাকে। 

সম্প্রতি এসব গাড়ি চাপায় ৫ জন নিহত হয়।

এতে করে বিক্ষুব্ধ হয়ে ওঠে তাড়াশের সচেতন মানুষ।  তারা বিক্ষোভ মিছিল করে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন।
এরপর থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যবস্থা নিত মাঠে নামেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইন চার্জ( ওসি)  মো: জিয়াউর রহমান বলেন, তাড়াশ  পৌরসদর জনবহুল এলাকা। আমরা চালকদের বলেছি মান্নান নগর রোড দিয়ে বিকপ্ল পথে চলাচল করতে বলেছি। কিন্তু কেউ কেউ এসব নিষেধ তোয়াক্কা করছেনা।

তাড়াশ উপজেলা নির্বাহী  অফিসার নুসরাত জাহান বলেন,  অবৈধ লসিমন চলাচলের অপরাধের দুজন কে জরিমানা মানা করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার