• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কোহলিকে ছাড়ানোর হাতছানি বাবরের সামনে

স্পোর্টস ডেস্ক    ৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম। সংগৃহীত ছবি

পাকিস্তান–দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। এই সিরিজে দুটি বড় মাইলফলক স্পর্শের সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম। সমর্থকদের প্রত্যাশা—ওয়ানডে ফরম্যাটেও হাসবে বাবরের ব্যাট, আর সেটি ঘটলেই ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলার সুযোগ থাকবে তার সামনে।

৩১ বছর বয়সী বাবর আজম পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের রেকর্ড স্পর্শের দ্বারপ্রান্তে। আনোয়ার ২৪৪ ইনিংসে ২৪৭ ম্যাচে করেছেন ২০টি সেঞ্চুরি। বাবর খেলেছেন মাত্র ১৩১ ইনিংসে ১৩৪ ম্যাচে এবং করেছেন ১৯টি শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটি শতক হাঁকালেই, তিনি আনোয়ারের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটার হিসেবে নাম লেখাবেন।

শুধু তাই নয়, বাবরের সামনে রয়েছে বিরাট কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০ শতক হাঁকানোর তালিকায় কোহলি আছেন দ্বিতীয় স্থানে—১৩৩ ইনিংসে। অন্যদিকে, বাবরের শতক এখন ১৯টি ১৩১ ইনিংসে। তাই সিরিজের প্রথম ম্যাচেই শতক পেলে, ১৩২ ইনিংসে ২০ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি কোহলিকে পেছনে ফেলবেন।

এই তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা, যিনি মাত্র ১০৮ ইনিংসে ২০ শতক করেছিলেন।

এদিকে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। সর্বশেষ এখানে ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০০৮ সালের ১১ এপ্রিল, যেখানে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

পরিসংখ্যান অনুযায়ী, দুই দল এখন পর্যন্ত ৮৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ৩৪টি, দক্ষিণ আফ্রিকার জয় ৫২টি, এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার