• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ বিধানসভা নির্বাচনের ফল আজ: তৃণমূলের পতন নাকি বিজেপির ইতিহাস দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির: মার্কিন অর্থমন্ত্রী পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম শাপলা চত্বরেই হত্যা করা হয় ৩২ জনকে, তদন্ত প্রতিবেদন জুনে শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম

গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাউফলে বাস খাদে, নিহত ১
বাউফলে বাস খাদে, নিহত ১
পদ না পেয়ে লাইভে কাঁদলেন ছাত্রদল নেতা
পদ না পেয়ে লাইভে কাঁদলেন ছাত্রদল নেতা
সিলেট সীমান্তে বিপুল চোরাচালান জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাচালান জব্দ