• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী ফ্যাসিস্ট-মুক্ত ১৫০ দিন আগামীকাল

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরও একটি বছর অর্থাৎ ইংরেজি ২০২৪ সাল। আজ রাত ১২টা পেরোলেই শুরু হবে ইংরেজি নববর্ষ ২০২৫। আর সেই সঙ্গে ফ্যাসিস্ট শাসক মুক্ত প্রিয় বাংলাদেশ ১৫০তম দিনে পড়বে।

আজ মঙ্গলবার আওয়ামী ফ্যাসিস্ট-মুক্ত বাংলাদেশের ১৪৯তম দিন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত অংশগ্রহণমূলক নির্বাচনে (সাধারণ নির্বাচন) বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করে। তবে ওই সরকারের ৫ বছরের মেয়াদে নির্বাচিত ফ্যাসিজমের বীজ রোপিত হলেও অঙ্কুরিত হয়নি।

পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (সম্প্রতি পতিত স্বৈরাচার) নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে ফ্যাসিজমের রোপিত বীজ অঙ্কুরিত হয়। এ অঙ্কুর ধীরে-ধীরে বড় হতে থাকে এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতের ভোটে নির্বাচিত তথাকথিত গণতান্ত্রিক সরকারের ৫ বছরের মেয়াদে ডালপালা গজিয়ে এ দেশে ফ্যাসিজম পাকাপোক্ত হয়ে ওঠে। ওই সরকারের পুরোমেয়াদেই আইনের শাসনের পরিবর্তে দেশে কায়েম হয় আওয়ামী লীগের দলীয় শাসন। 

২০২৪ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কোটাবিরোধী (পরবর্তীতে বৈষম্যবিরোধী) আন্দোলনে শেখ হাসিনার গদি ভন-ভন করে ঘুরতে থাকে। ছাত্র-জনতার গণআন্দোলনের (গণঅভ্যুত্থান) মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার গদি উল্টে পড়লে, তিনি নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে এ বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে যে, জনগণের মতো প্রকাশের সুযোগ রাখলে যত খারাপ শাসকই হোক না কেনো, অন্তত তাদের দেশ ছেড়ে পালাতে হয় না। সিরিয়ার বাশার আল আসাদ এবং দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইয়োল সাম্প্রতিককালে ক্ষমতা ছেড়েছেন। সিরিয়ার বাশার আল আসাদকে পালাতে হয়েছে অনির্বাচিত বলে। আর জনগণের ভোটে নির্বাচিত বলে ইউন সুক ইয়োল ইমপিচমেন্ট থেকে বেঁচেছেন। 

বাংলাদেশে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনকালীন অবস্থা বিবেচনা করলে ইতালীয় সাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং সংকেত বিশ্লেষক উমবের্তো একো’র ফ্যাসিজমকে ‘চিরন্তন’ বলাটা আক্ষরিক অর্থেই সঠিক। তিনি মনে করেন মুসোলিনি, হিটলাররা বিদায় হলেও ফ্যাসিজম বিলুপ্ত হয়নি। তার ভাষায় ‘একটি উন্নত গণতান্ত্রিক সমাজেও কোনো না কোনো উপায়ে ফ্যাসিজমের কোনো না কোনো উপাদান থাকতে পারে। এসব দেশে উন্নতমানের গণতন্ত্রের চর্চা হয়। কিন্তু বৈশিষ্ট্যগতভাবে এসব দেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় বিপুল পরিমাণে ফ্যাসিজমের চর্চা চলে।’ 

বাংলাদেশে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে তথাকথিত নির্বাচিত গণতন্ত্রের নামে কার্যকর ছিল একনায়কতন্ত্র।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ও শিশু নির্যাতন মামলায় ৭০ শতাংশ খালাস, সাজার হার ৩ শতাংশ!
নারী ও শিশু নির্যাতন মামলায় ৭০ শতাংশ খালাস, সাজার হার ৩ শতাংশ!
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
বাস্তবতা এখনো জটিল, অনিশ্চয়তার অন্ত নেই
আজ মহান মে দিবস বাস্তবতা এখনো জটিল, অনিশ্চয়তার অন্ত নেই