• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইবির দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের দুই অধ্যাপকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে একই বিভাগের  শিক্ষার্থীরা। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন— আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন আইন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘We want our teacher back; Without them, Law has no voice; Education needs teacher, not punishment; সাময়িক বরখাস্ত বাতিল চাই; শিক্ষক ছাড়া ক্লাসে বসব না; ক্লাসের শিক্ষক ক্লাসে চাই; যে শেখায় ন্যায়, তার সাথেই অন্যায়; যে শেখাত য় সত্য, তাকেই কেন বরখাস্ত?; যে শিক্ষক আলো দেয়, তাকে কেন অন্ধকারে ঠেলে দিচ্ছেন’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। 

শিক্ষার্থীরা বলেন, ‘শাহজাহান মন্ডল ও রেবা মন্ডল সবসময়ই শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। বিভিন্ন সময় যেসব শিক্ষার্থী ফর্ম ফিলাপে সহযোগিতা করতেন। আমাদের বিভাগে অপূরণীয় ক্ষতি হচ্ছে।

শিক্ষার্থীদের প্রশ্ন— তদন্ত কমিটি কতটুকু নিরপেক্ষভাবে কাজ করছে? ক্যাম্পাসে এখনও আওয়ামী মতাদর্শের অনেক শিক্ষক আছেন। বাকিরা বহিষ্কার হচ্ছে না কেন।

তবে জুলাই বিপ্লববিরোধী অবস্থান নেওয়াটা নিয়ে জানতে চাইলে তারা বলেন, ‘শুধু গত ৪ আগস্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে জাস্টিফাই করলে হবে না। আমরা রাজনৈতিক ভাবে চিন্তা করছি না, একাডেমিক এক্সিল্যান্সি নিয়ে কথা বলছি। যদি বহিষ্কার করতে হয় তাহলে বিভাগে শিক্ষকের ব্যবস্থা বা বিকল্প ব্যবস্থা নিতো।’

এর আগে গতবছরে জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন