• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
অধিনায়ক লিটন দাস-ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও ব্যাটিং ইউনিটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরে সম্প্রতি উঠেছে সমালোচনা। ব্যাটিং ব্যর্থতায় অনেকেই দায় দিচ্ছেন কোচদের। তবে অধিনায়ক লিটন দাস বলছেন, দায়টা পুরোপুরি ক্রিকেটারদেরই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে ধবলধোলাইয়ের স্বীকার হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “একজন শিক্ষক (কোচ) আপনাকে পরামর্শ দিতে পারবে, কিন্তু তিনি তো ২২ গজে খেলতে যাবেন না। ধারণা দিতে পারেন, কিন্তু ধারণা নিয়ে খেলতে হবে আমাদেরই। আমাদের প্রশিক্ষকরা সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। ব্যর্থতা আমাদের, আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি এখান থেকে শিখে সামনে ভালো করব।”

প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৫১ রান। লিটনের মতে, কন্ডিশন অনুযায়ী রানটি যথেষ্ট ছিল, “আপনি যদি ২০০ রানের উইকেটে খেলেন, রান আসবেই। আফগানিস্তান সিরিজে আমরা ১৬০ রান ডিফেন্ড করেছি। এই উইকেটও সেই রকম আচরণ করেছে। তাই ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে অভিযোগের কিছু নেই।”

অধিনায়কের দাবি, শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি পুরোপুরি ক্যারিবীয়দের পক্ষে চলে যায়, “আজ আমরা আনলাকি ছিলাম। আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা তিন স্পিনার খেলিয়েছে মানে তারাও টার্নের আশা করেছিল। প্রথম দুদিন শিশির ছিল না, আজ পুরোপুরি ডিউ পড়েছে।”

শেষে লিটন বলেন, “আমরা ব্যাটিং করেছি যখন পিচ শুকনো ছিল, বল গ্রিপ করছিল। কিন্তু পরে পুরোপুরি তাদের পক্ষে চলে যায়। বোলারদের চেষ্টার কমতি ছিল না। যদি শিশির না পড়ত, ফল অন্যরকম হতো।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া