• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়’ : খালিদ হোসেন

পঞ্চগড় প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১১ পি.এম.
পঞ্চগড়ে ‘শানে রিসালাত সম্মেলনে’ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,‍ ‘আমাদের সরকারের বয়স এখন ১৫ মাস। এই সময়ে ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছি, বিশেষ করে হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করেছি।’

তিনি জানান, ‘ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গতকালই তারা আমাকে রিপোর্ট দিয়েছেন। তদন্ত অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব।’

এছাড়া মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

হজ ব্যবস্থাপনায় সফলতার কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা সৌদি আরব থেকে হজ এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত আনতে পেরেছি। হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। অধীনস্থ কর্মকর্তারাও যেন দুর্নীতিমুক্ত থাকেন, সে জন্য আমি সর্বদা সতর্ক।’ 

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ শপথ নিতে পারবেন না এনসিপির নুসরাত
আজ শপথ নিতে পারবেন না এনসিপির নুসরাত
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
মন্ত্রিসভার বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভার বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী