• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পি.এম.
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সংগৃহীত ছবি

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, সিনেমা প্রচারের সময় মিডিয়ার সঙ্গে কথা বলতে এখন আর স্বস্তি পান না তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে ট্যাবলয়েড মিডিয়ার প্রিয় মুখ থাকলেও এখন বিষয়টি তার কাছে মনে হয় ‘অভিনয় জীবনের ওপর বাড়তি চাপ’।

দ্য নিউইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্স বলেন, ‘প্রথম দিকে আমার খোলামেলা আচরণ সবাই পছন্দ করত। কিন্তু পরে অনেকে ভাবতে শুরু করল—সবটাই অভিনয়! আমার পুরোনো সাক্ষাৎকারগুলো এখন আমার কাছেই বিব্রতকর মনে হয়।’

তিনি আরও বলেন, ‌‘ওগুলো ছিল আমার আত্মরক্ষার উপায়। আমি শুধু দেখাতে চেয়েছিলাম, আমি সাধারণ একজন মানুষ।’

নিরন্তর আলোচনায় থাকা ও মিডিয়ার চাপেই একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। ছয় বছরে ১৬টি সিনেমায় কাজ করার পর দুই বছরের জন্য অভিনয়জগৎ থেকে বিরতি নেন এই হলিউড তারকা।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন জেনিফার লরেন্স। তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’ (Die My Love)–এর মাধ্যমে তিনি আবারও আলোচনায়। লিন রামসে পরিচালিত এই সাইকোড্রামা ঘরানার সিনেমায় তার সহশিল্পী রবার্ট প্যাটিনসন। ছবিটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।

অভিনেত্রীর ভাষায়—‘এখন আমি অনেক শান্তিতে আছি। খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন।’

ভিওডি বাংলঅ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ