• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রথম প্রেমিকের ত্যাগেই মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পি.এম.
সুস্মিতা সেন-ছবি সংগৃহীত

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী ও ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখনও পর্যন্ত বিয়ে না করলেও, তার জীবনে এসেছে একাধিক সম্পর্ক। প্রেম, বিচ্ছেদ আর আত্মবিশ্বাসে ভরপুর সুস্মিতা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, জীবনের প্রথম প্রেমিক রজত তারাই ছিলেন তার মিস ইউনিভার্স হওয়ার নেপথ্যের মানুষ। রজতের অবিচল সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরীর মঞ্চে উঠতে পারতেন না।

সুস্মিতা বলেন, ‘রজত সেই সময় চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সহায়ক মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও টিকতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আজ আমি যা হয়েছি, তার বড় কৃতিত্ব রজতের।’

সুস্মিতা জানান, রজত শুধু তার নয়, তার পরিবারকেও আশ্বস্ত করেছিলেন। সেই কঠিন সময়ে তিনি সুস্মিতার মাকে বলেছিলেন, ‘আমি সবসময় সুস্মিতার পাশে থাকব।’ তখন রজত একটি পোশাক কোম্পানিতে চাকরি করতেন।

তবে মিস ইউনিভার্স খেতাব জয়ের পর দু’জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক না টিকলেও রজতের প্রতি সুস্মিতার শ্রদ্ধা আজও অটুট।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। পরে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শলের সঙ্গে সম্পর্ক ছিল তার। ২০২২ সালের জুলাইয়ে ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কে থাকার খবর প্রকাশিত হয়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিশ্চিত করেন, তাদের সম্পর্কের ইতি ঘটেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ