• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০১ পি.এম.
আন্তর্জাতিক অঙ্গনে সৃজিত মুখার্জির নতুন অভিযান-ছবি সংগৃহীত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। লন্ডন থেকে তিনি ঘোষণা দিয়েছেন, একইসঙ্গে ইংরেজি ছবির পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

সৃজিতের প্রথম ইংরেজি ছবি নির্মিত হচ্ছে পৃথিবীখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল-কে ঘিরে। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।

যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে সৃজিতের নিজস্ব প্রতিষ্ঠান ‘ম্যাচকাট’ ও শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’।

সৃজিত জানান, “শার্লক হোমসের কাছে যিনি আমাকে পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়েই গল্প বলার ইচ্ছে থেকে এই ছবির জন্ম।”

ছবিতে দেখা যাবে, স্যার আর্থার কোনান ডয়েল নিজেই তার সৃষ্ট রহস্যের জগতে প্রবেশ করছেন। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট হত্যাকাণ্ড ও সেই মামলায় অস্কার স্লেটারের অন্যায় গ্রেফতার দিয়ে। এরপরের রহস্য কী? সে বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ পরিচালক।

এর আগে সৃজিত শার্লক হোমসের চরিত্র নিয়ে ‘শেখর হোমস’ নামে বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ পরিচালনা করেছিলেন। সেখানে অভিনয় করেছিলেন কে কে মেনন ও রণবীর শোরে। তবে পরে তিনি প্রকল্পটি থেকে সরে গেলে শেষাংশ পরিচালনা করেন রোহন সিপ্পি।

সহ-প্রযোজক শাহনাব আলম বলেন, “সৃজিতের কাজের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আশা করছি, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।”

তবে সবচেয়ে বড় কৌতূহল-এই ছবিতে গোয়েন্দা ও তার সাহিত্যিক সহকারীর চরিত্রে কারা অভিনয় করছেন? সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি পরিচালক। সৃজিতের নীতি একটাই-সব কিছুই ‘ক্রমশ প্রকাশ্য’।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ