• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৫–১ গােলে হেরে সফর শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
থাইল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার প্রস্তুতিতে থাইল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দুটি প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে গোলাম রাব্বানী ছোটনের দল।

শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ০–৩ গোলে হারের পর, সোমবার (২৭ অক্টোবর) ব্যাংককে দ্বিতীয় ম্যাচে ৫–১ গোলের পরাজয় বরণ করেছে বাংলাদেশ।

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১–৩ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করে ম্যাচ শেষ করে তারা। পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক থাইল্যান্ড।

থাইল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ।

১৮ মিনিটে থাই অধিনায়ক সাওয়ালক প্রথম গোলটি করেন। বাংলাদেশের হাই লাইন ডিফেন্স ভেদ করে একক প্রচেষ্টায় বল জালে পাঠান তিনি।
২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরাপরান, রুপ্না চাকমার মাথার উপর দিয়ে নিখুঁত চিপ শটে গোল করেন তিনি।

২৯ মিনিটে গোল পরিশোধ করে বাংলাদেশ। মারিয়া মান্দার কর্নার থেকে হেডে চমৎকার গোল করেন শামসুন্নাহার। বল সাইড পোস্টে লেগে জালে জড়িয়ে যায়, মুহূর্তেই মাঠে আনন্দ ছড়িয়ে পড়ে।

তবে বাংলাদেশের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। ৩৪ মিনিটে আবারও থাই আক্রমণে পরাস্ত হয় বাংলাদেশের ডিফেন্স।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মেরিসন বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করেন। আর ৫৭ মিনিটে পেনাল্টি থেকে জিরাপরান দলের হয়ে পঞ্চম গোলটি করেন।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। থাইল্যান্ডের দ্রুতগতির ফরোয়ার্ডদের থামাতে বারবার ব্যর্থ হয় বাংলাদেশের ডিফেন্স।

থাইল্যান্ড সফর শেষ করে এখন এশিয়া কাপের প্রস্তুতি চূড়ান্ত করতে দেশে ফিরবে দলটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার