• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নলছিটিতে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরীর উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুইটি ভেকু (খননযন্ত্র) ও ১টি পল্টুন জব্দ করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিজভী আহমেদ।

অভিযান চলাকালে ইটভাটায় নদী থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জব্দের এই ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
বিজিবির অভিযানে আটটি সোনার বারসহ আটক ১
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা