• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উদ্যোগে অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ অক্টোবর) সকালে উপজেলার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলনে  উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নবকুমার বর্মন, সুরেশ চন্দ্র (বি.এস), তিলক চন্দ্র সরকার, অসীম রায় চন্দ্রসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন, "বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে বেশি ভাইয়েরা অবহেলিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার অবহেলিত জনগোষ্ঠী হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা। বাংলাদেশে সুযোগ পেলে সর্বপ্রথম এই অবহেলাকে সম্মানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।

অতিথি হিন্দু নেতৃবৃন্দ বলেন, 'বিগত সময়ে বিভিন্ন সরকার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, কিন্তু প্রকৃত মূল্যায়ন করতে পারেনি কেউ। আমরা আশা করি জামায়াত এই অবস্থার পরিবর্তন ঘটাবে এবং প্রকৃত জাতীয় সম্প্রীতির উদাহরণ স্থাপন করবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী