• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর চৌগাছায় বেপরোয়া গতির মোটরসাইকেল দূর্ঘটনায় ঝরে গেল দুই কিশোরের প্রাণ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের ভাদড়ার ধাপাড়ির মোড় নামক স্থানে বালুবাহী ট্রলির সাথে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, চৌগাছাগামী মোটরসাইকেলটি দুই কিশোর বেপারোয়া গতিতে এসে বালুবাহী ট্রলির পিছন দিকে সাজোরে আঘাত করে এবং ঘটনাস্থলে দুই কিশোর নিহত হন।

নিহতদের চাচাতো ভাই আলী রেজা রাজু তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, তারা দুই জন বাড়ি থেকে চৌগাছা উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে ভাদড়ার মোড় নামক স্থানে দূর্ঘটনা ঘটে এবং সেখানেই তারা দু’জনই মারা যায়।  

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার