{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:১১ এ.এম.
ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর চলন্ত বাসে আগুন-ছবি সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে আরও ২১ জন যাত্রী আহত হন।

বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। নিহত ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও বাকি ৯ জনের পরিচয় জানা যায়নি। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়কে দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ জানালা ভেঙে বেরিয়ে প্রাণে রক্ষা পান, তবে অনেকে আটকা পড়ে মারা যান।

স্থানীয়রা যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো বাসটি পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, অনেক মৃতদেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার সন্ধানে তল্লাশি চলছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত ছিল।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বর্তমানে সরকারি সফরে দুবাইয়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেন এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চন্দ্রবাবু নায়ডু লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার