• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রান্না করে রিকশাচালক ও মানসিক ভারসাম্যহীনদের খাওয়াচ্ছেন রাসেল

বিনোদন ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবির নায়ক রাসেল মিয়া-ছবি সংগৃহীত

নতুন সিনেমা ‘গোঁয়ার’ মুক্তি উপলক্ষে অভিনব প্রচারণা করা হচ্ছে। আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। প্রচারের অংশ হিসেবে ছবির নায়ক রাসেল মিয়া এফডিসির প্রধান ফটকের পাশে রান্না করছেন।

বেশ কয়েকদিন ধরে এফডিসির প্রধান ফটকের সামনে রান্না করছেন ছবির নায়ক রাসেল মিয়া। তার সঙ্গে ছবির প্রযোজকসহ আছেন আরও কলাকুশলীওরা। পাশেই প্রজেক্টরে চলছে ছবির ট্রেলার। চারপাশে টানানো ছিল ব্যানার। সেখানে আয়োজন নিয়ে লেখা ছিল, গোঁয়ার মুক্তি উপলক্ষে ১০ দিন থাকছে বিশেষ আয়োজন। যেখানে দুই টাকার বিনিময়ে খাবার পাবেন ৫০ বছর বা বেশি বয়সী রিকশাচালক আর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা। সেখানে সার্মথ্যবান মানুষদের খাবার না নেওয়ার অনুরোধও রাখা হয়।

প্রথম দিনে চিকন চালের ভাত ও গরুর গোশতের আয়োজন করা হয়। রাসেল মিয়া জানান, প্রচারণার জন্য একটি নির্দিষ্ট বাজেট ছিল। তিনি বলেন, “যদি বাইরে কোনো রেস্টুরেন্টে আয়োজন করতাম, প্রচুর খরচ হতো। এ বাজেট দিয়েই আমরা এখানকার মানুষদের এক মাসের খাবার দিতে পারি। এতে প্রচারণাও হলো, মানুষও খেতে পেল।”

‘গোঁয়ার’ একটি গণমানুষের গল্প তুলে ধরেছে। সিনেমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র দেখা যাবে। গুলশানের নিঃসঙ্গ মানুষ, গুলিস্তানের সাধারণ পথচারী, গার্মেন্টস কর্মী, রিকশাচালক-সবার গল্পের অন্তত একটি অংশ সিনেমায় জায়গা পেয়েছে। পাশাপাশি একজন ধর্ষণের শিকার নিরীহ নারীর ন্যায়বিচারের জন্য সংগ্রামও সিনেমায় ফুটে উঠেছে।

ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম এবং প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর। রাসেল মিয়ার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলিকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠু। ছবির প্রচারণা ও গল্প উভয়ই দর্শকের মধ্যে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ